১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:২৫

শিরোনাম
ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে মসজিদের অর্থ আত্মসাৎ ও মারামারির মামলায় নৈশপ্রহরী জামালকে আদালত কারাগারে পাঠিয়েছে বাঁধনের ওপর হামলা, সংসদে যা বললেন বিএনপির নারী এমপি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবুল কালাম এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালক রিমান্ডে, দুজন কারাগারে কৃষি, ডেইরি ও পোল্ট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১২, ২০২৬

  • শেয়ার করুন

 বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ৭নং ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

​”অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে, যেখানে যৌথভাবে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।

​ক্যাম্পেইনে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ছোটখাটো বিরোধ নিরসনে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এর মাধ্যমে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী মামলা-মোকাদ্দমার ভোগান্তি ছাড়াই নিজ এলাকায় দ্রুত ও স্বল্প খরচে আইনি সেবা লাভ করতে পারছেন। সাধারণ মানুষকে এই সেবা সম্পর্কে আরও সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই বার্ষিক ক্যাম্পেইনের আয়োজন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  সদর  উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মোসাঃ আতিয়া খাতুন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ নাজমুল হাসান,

উপস্থিত ছিল অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের, সাধারণ জনগণ, ইউনিয়ন পরিষদ বডি ইউপি প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম আদালতের ডিসটিক ম্যানেজার, অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুল হক সরদার, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী, বাগেরহাট সদর।

  • শেয়ার করুন