১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৪

শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান রাজনৈতিক খোলস বদলে বহাল তবিয়তে দুর্নীতির অনুঘটক মাফিয়া মাহফুজ: দুদকে মামলা সত্ত্বেও মিলছে পদোন্নতিজনিত পদায়ন! রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফিরিয়ে আনতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে সর্দারসহ ৮ ডাকাত গ্রেফতার স্বজন হারানোর আর্তনাদ: প্রকাশ্যে ঘাতকদের অপকর্ম, পুলিশি নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি চরমে পৌছেছে ! বগুড়ায় জেলা জজের যোগদানের দিনেই এজলাসে হট্টগোল, আইনজীবীদের মানববন্ধন

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মারুফ (২১) ও স্বাধীন (২০) নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মেছবাহ উদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ আগস্ট সকালে ভুক্তভোগীর মা প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যাবার কারণে মেয়েটি একাই বাড়িতে ছিল।  ওই দিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়িতে ফিরে জানতে পারেন, বিকাল ৩টার দিকে আসামি মারুফ ও স্বাধীন ঘরে ঢুকে তার মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুল করিম চৌধুরী বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ পূর্ণ সন্তুষ্ট ও খুশি। আমরা আশা করি, এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবে।

  • শেয়ার করুন