২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৩৫

শিরোনাম
লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল খাটের নিচে টাকার কার্টন থেকে কোটি টাকার সম্পদ: কাস্টমস ভাই-বোনের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও ভুয়া খামারের অভিযোগ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির হানা, সাড়ে ৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ!

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬

  • শেয়ার করুন

 সুনামগঞ্জ জেলা  প্রতিনিধি :

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাশঁতলা,তাহিরপুর উপজেলার লাউরগড়,ট্যাকেরঘাট ও মধ্যনগর উপজেলার মাটিরাবন এই চারটি স্থানে গোয়েন্দা তথ্য অনুযায়ী গোনন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

বুধবার ভোরে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাশঁতলা,তাহিরপুর উপজেলার লাউরগড়,ট্যাকেরঘাট ও মধ্যনগর উপজেলার মাটিরাবন এই চারটি স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে কয়েকটি গরুসহ বস্তাভড়া চোরাচালানি অবৈধ  মালামাল জব্দ করে। যার বর্তমান আনুমানিক বাজার মূল্যে প্রায় ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা।

ভারতের সাথে সুনামগঞ্জের প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা থাকায় ১৯টি বিওপির সদস্যরা সার্বক্ষনিক নজরদারিতে রাখেন এসব সীমান্ত এলাকাগুলো ,যাতে করে কোন চোরাকারবারীরা সীমান্তের ওপাড়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন বিভিন্ন ধরনের মাদক, ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী দেশের ভেতরে আনতে না পারে সেজন্য সীমান্ত এলাকাগুলোতে সীমান্তবাহিনী বিজিবি”র টহল আরো বেশী করে জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, উর্ধ্বতন সদর দপ্তরের কর্মকর্তাাদের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে  বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • শেয়ার করুন