২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৫১

শিরোনাম
প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল বন্দরে অর্থের বিনিময়ে মাদক ব্যাবসায়ীদের মুক্তির ঘটনায় তোলপাড় ২৫৯ কোটি টাকা পাচারে নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল

প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে!

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :

২০২৪ সালের ৪ আগস্ট—আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক এক দিন আগে রাজধানীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে ‘শান্তি মিছিল’-এ নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল অধিদপ্তরের কর্মকর্তা মো. শাহজামান খান তুহিনকে। ‘বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সেই কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতির ছবি তখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

অভিযোগ উঠেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই কর্মকর্তাই এখন ভোল পাল্টে জাতীয়তাবাদী পরিচয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধু তা-ই নয়, আগামী ২৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একই মঞ্চে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট ও সচেতন মহলের প্রশ্ন—কীভাবে একজন বিতর্কিত কর্মকর্তা এত দ্রুত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আসীন হলেন এবং কার ছত্রচ্ছায়ায় তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন?

ইতোমধ্যে মো. শাহজামান খান তুহিনের বিরুদ্ধে পদোন্নতি, নিয়োগ-বাণিজ্য এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। বিগত সরকারের তৎকালীন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তার সঙ্গে সাবেক মন্ত্রী মির্জা আজমের ভাই মির্জা কবিরেরও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা যায়। সমালোচনার মুখে সম্প্রতি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অতীতের সব ছবি ও তথ্য সরিয়ে ফেলেছেন (যদিও সংশ্লিষ্ট প্রমাণাদি সংরক্ষিত রয়েছে)।

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে প্রশাসন কোনোভাবেই সুবিধাবাদী বা বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনটি স্পষ্ট দাবি জানানো হচ্ছে:

অবিলম্বে মো. শাহজামান খান তুহিনের অতীত রাজনৈতিক ভূমিকা ও প্রশাসনিক কর্মকাণ্ড খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তার বিরুদ্ধে ওঠা নিয়োগ-বাণিজ্য, পদোন্নতিতে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে।

তদন্ত চলাকালে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে তার অবস্থান পুনর্বিবেচনা করতে হবে এবং বিধি অনুযায়ী সাময়িক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এমন বিতর্কিত একজন কর্মকর্তা যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একই মঞ্চে আসন গ্রহণ করেন, তবে তা জনমনে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি করবে। তাই প্রধানমন্ত্রীর দপ্তর ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আহ্বান—জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন এবং অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

  • শেয়ার করুন