২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:১৯

শিরোনাম
রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল বন্দরে অর্থের বিনিময়ে মাদক ব্যাবসায়ীদের মুক্তির ঘটনায় তোলপাড়

রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে নামানোর জন্য আরও ৪ প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

কোন এলাকায় কত প্লাটুন মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৭টি জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন:

গোপালগঞ্জ: ৫৬ প্লাটুন ,ঢাকা (সাভার ও আশুলিয়া): ১৮ প্লাটুন ,গাজীপুর: ১৮ প্লাটুন

নারায়ণগঞ্জ: ৭ প্লাটুন ,চট্টগ্রাম: ৩ প্লাটুন,,ময়মনসিংহ (ভালুকা): ২ প্লাটুন,,কক্সবাজার: ১ প্লাটুন

সমন্বয়, নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা

সমন্বিত দায়িত্ব: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

নিরাপত্তা জোরদার: গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার হুমকি প্রতিরোধে তারা সক্রিয় রয়েছেন।

প্রযুক্তিনির্ভর মনিটরিং: মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি–ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক দেখা হচ্ছে।

বিজিবির অবস্থান

সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বাহিনী বদ্ধপরিকর।

 

  • শেয়ার করুন