২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:১৪

বন্দরে শীর্ষ মাদক ব্যাবসায়ী সুফি আটক, এক বছরের জেল

প্রকাশিত: জুন ১১, ২০২৬

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দরে  মাদকের আস্তানায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী সুফিকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তার ঘর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডাদেশ প্রদান করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

 

‎বুধবার (১০ জুন) বিকেলে নাসিক ২০ নং ওয়ার্ডের  মাহমুদনগরে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে তাকে মাদকদ্রব্য সহ হাতেনাতে আটক করে পুলিশ

 

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদনগর এলাকায় অভিযান পরিচালনা করে  চিহ্নিত মাদক কারবারি সুফিকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

‎গ্রেফতারকৃত সুফিকে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।পরে তাকে  জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

এলাকাবাসী জানায়, ‎দীর্ঘদিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী সুফি সাজাপ্রাপ্ত হওয়ায় এলাকায় স্বস্তি লক্ষ্য করা গেছে। প্রশাসনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে অভিযান অব্যাহত রাখার আহবান জানান সচেতন মহল।

 

থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে

  • শেয়ার করুন