২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৩৯

শিরোনাম
লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল খাটের নিচে টাকার কার্টন থেকে কোটি টাকার সম্পদ: কাস্টমস ভাই-বোনের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও ভুয়া খামারের অভিযোগ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১০, ২০২৬

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি ঃ

বাগেরহাটে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন (বুধবার)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  গোলাম মো: বাতেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন।

​”বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, বাগেরহাট। এ সময় প্রকল্পের জেলা ম্যানেজার  নাজমুল হাসানের উপস্থাপনায় সভায় বিগত দিনের গ্রাম আদালতের মামলার বিস্তারিত তথ্য চিত্র বা চিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।

​সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা সভায় বিশেষভাবে তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নানাবিধ গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত গ্রহণের পর বেলা ৩টায় অত্যন্ত সফলভাবে সভাটির সমাপ্তি ঘটে

  • শেয়ার করুন