১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:৪৩

শিরোনাম
ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক বন্দরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের শিকার দুই নারী

প্রকাশিত: জুন ১, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাদের (দুই নারী) ভয় দেখিয়ে লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে যায়।

গত শনিবার রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এমন ঘটনা ঘটে। পুলিশ বলছে, ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তার পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তারা।

মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব সংবাদ মাধ্যমকে বলেন, ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তারা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে তারা ছিনতাইয়ের শিকার হন।

পুলিশের পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

  • শেয়ার করুন