১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:৩৯

শিরোনাম
ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক বন্দরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বাসায় ডেকে রেলের কর্মকর্তাকে হত্যা, প্রেমিকা কারাগারে

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর মহাখালী এলাকায় প্রেমের সম্পর্কের জেরে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা মামুন মিয়া খুনের মামলায় প্রেমিকা বিউটি আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান রবিবার (১২ জুলাই) আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মামুনকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় চাচা শমসের আলী মামলাটি করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, এক বছর আগে মামুনের সঙ্গে বিউটির আক্তারের ননদের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং প্রায় তাদের দেখা হতো। তবে বিষয়টি জানতো না মামুনের পরিবার। শুক্রবার চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় আসেন। মহখালীর টিবি গেট এলাকায় একটি রুম ভাড়া নেন।
মামুনকে সেখানে আসতে বলেন দেখা করার জন্য। শনিবার বেলা ১১টার দিকে মামুন সেখানে যান। বিয়ে করার জন্য বিউটি তাকে চাপ দেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিউটি দুপুর দেড়টার দিকে ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গে আঘাত করে জখম করেন। একই সঙ্গে পেটেও ছুরিকাঘাত করেন। মামুনের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭টার দিকে মারা যান মামুন।

মামুন সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল আহমেদের ছেলে।

 

  • শেয়ার করুন