২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:০৫

শিরোনাম
বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা

সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬

  • শেয়ার করুন

মোঃরফিকুল ইসলাম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের উকিলপাড়াস্হ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক চান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজীর হোসেন মাষ্ঠার,সদস্য বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কিন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ নয়বছরের শাসনামলে উপজেলা বিকেন্দ্রীকরনের মাধ্যমে তৃণমূল পযার্য়ে উপজেলা পরিষদ নির্বাচন ব্যবস্হা চালু করে সাধারন জনগনের সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে গ্রাম পর্যায়ে শিক্ষা স্বাস্হ্য,বাসস্থান ও যোগাযোগ ব্যবস্হার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। আমাদের নেতার মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনদিন পূরন হবার নয়। দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিটি দলকে মুক্তভাবে দেশে রাজনীতি করার  সমান সুযোগ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। পরিশেষে পল্লীবন্ধু হোসাইন  মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  ##

  • শেয়ার করুন