প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬
প্রকাশিত:
নিজস্ব সংবাদদাতা ঃ

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন করেছে।
পুরস্কার গ্রহণের পর ইউনিটের পরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ইউনিটের কর্মকর্তাবৃন্দ সম্মানিত প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরী মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ ) জনাব আর. এস. এম. মুনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ।
প্রধান বন সংরক্ষক মহোদয় WCCU-এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান । তিনি আশা প্রকাশ করেন, এই সম্মাননা বন্যপ্রাণী সংরক্ষণ, আইন প্রয়োগ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউনিটের নিষ্ঠা ও পেশাদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগাবে।