১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৫৮

শিরোনাম
ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক বন্দরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন জুলাই শহীদ দিবসে কালিগঞ্জে দোয়া ও আলোচনা, চেয়ারম্যানদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বন্দরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :  নারায়ণগঞ্জ বন্দরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা  প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১:০০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,আল মাহমুদ হাসান,কৃষি কর্মকর্তা নুরে কাওছার,মৎস্য কর্মকর্তা রফিক আবেদীন,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আবির চৌধুরী,নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ও আমরা জুলাই যোদ্ধা, মহানগর শাখার সদস্য সচিব আলীমুল ইসলাম সিফাত প্রমুখ।

এছাড়া সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও  শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মফিজুল ইসলাম।এসময় জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত ও  দোয়া করা হয়।

উপস্থিত ছাত্র নেতারা জুলাই -আগস্টের আন্দোলনের নানা ঘটনা তুলে ধরে বলেন, দীর্ঘ বছর ধরে অন্যায়, অবিচার, নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পুঞ্জীভূত সফলতা আসে ২০২৪ সালের জুলাই-আগস্টে।এ আন্দোলনে দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। আন্দোলনের শহীদ ও আহতদের অবদান স্মরণ করে তাদের পাশে দাঁড়ানো এবং সরকারের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার দাবী জানান তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার  বলেন, জুলাই আন্দোলন জাতিকে ঐক্যের শিক্ষা দিয়েছে।প্রকৃত কোনো আহত জুলাইযোদ্ধা তালিকার বাইরে থাকলে যাচাই-বাছাই করে তাদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি শহিদ পরিবার ও আহতদের প্রতি সরকারি সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।

 

 

  • শেয়ার করুন