প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬
হারুন উর রশীদ ঃ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে সাতক্ষীরার কালিগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল ইসলাম খান।
সভায় বক্তব্য দেন উপজেলা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা ইউসিসির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মহসীন হোসেন এবং ছাত্র সমন্বয়ক মারুফ হাসান ও আমির হামজা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপির প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ আলী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সভায় উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতির বিষয়টি নিয়ে কয়েকজন বক্তা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, জাতীয় গুরুত্বপূর্ণ এ কর্মসূচিতে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি দুঃখজনক। তবে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় চেয়ারম্যানদের শতভাগ উপস্থিতির বিষয়টিও আলোচনায় উঠে আসে, যা উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দেয়।