১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

শরীরে খালি পেটে লেবু পানির মারাত্মক প্রভাব

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

  • শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক: ইদানিং খালি পেটে এক গ্লাস লেবু পানি খেয়ে অনেকেই দিনটা শুরু করেন। গ্যাস বা অ্যাসিডিটির কথা ভেবে অনেকে বিভ্রান্তিতেও আছেন। তাই চলুন জেনে নেওয়া যাক সকাল সকাল এক গ্লাস লেবু পানি শরীরে কী প্রভাব ফেলে-

১. ভিটামিন সি-এর চাহিদা পূরণ করে
লেবুতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা প্রাকৃতিক উপাদান, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন–এর গবেষণা বলছে, ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখে। সকালে লেবু পানি খেলে শরীর দ্রুত হাইড্রেটেড হয় এবং সারা দিন চাঙ্গা অনুভূত হয়।

২. হজম প্রক্রিয়া সক্রিয় করে
খালি পেটে লেবু পানি হজম প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে। এতে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিডের উৎপাদন বাড়ে, যা খাবার হজম সহজ করে। জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি–এর তথ্য অনুযায়ী, লেবুর অ্যাসিড হজম প্রক্রিয়া চালু রাখতে সাহায্য করে।

৩. ক্ষতিকর টক্সিন বের করে দেয় ও ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে
লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান, তাদের জন্যও এটি উপকারী হতে পারে। লেবু পানি মেটাবলিজম কিছুটা বাড়ায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। জার্নাল অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশন–এর এক গবেষণায় বলা হয়েছে, লেবুর পলিফেনল উপাদান চর্বি জমা কমাতে ভূমিকা রাখে।

তবে মনে রাখতে হবে, অতিরিক্ত লেবু পানি দাঁতের এনামেল ক্ষয় করতে পারে। তাই এটি খাওয়ার পর সাধারণ পানি দিয়ে কুলি করে নেওয়া ভালো।

  • শেয়ার করুন