১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

তুলুম্বা তৈরির রেসিপি জেনে নিন

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেস্ক: ভিনদেশি খাবার হলেও আমাদের দেশেও বেশ জনপ্রিয়। বলছি তুলুম্বার কথা। মিষ্টি স্বাদের এই খাবার বাঙালির তো পছন্দ হবেই। কারণ খাবারের শেষ ভাগে একটুখানি মিষ্টি কিছু না থাকলে যেন মন ভরে না আমাদের। দেশি স্বাদের নানা পদের মিষ্টি খাবার তো খাওয়া হয়ই। চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু টার্কিশ ডেজার্ট তুলুম্বা। এটি তৈরি করা বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ১/২ কাপ

ডিম- ১ টা

দুধ- ১/২ কাপ

ঘি- ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ

সুজি- ১ টেবিল চামচ

লবণ- ১ চিমটি

চিনি- ১ কাপ

পানি- ১/২ কাপ

এলাচ- ২ টা

লেবুর রস- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: দুধ, ঘি ও লবণ চুলায় দিতে হবে, বলক এলে অল্প অল্প ময়দা দিয়ে ডো তৈরি করতে হবে, অনেকটা সেদ্ধ রুটি বানানোর ডো এর মতো হবে, ডো হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। ডো ঠান্ডা হলে একটি বড় বোলে নিয়ে ডিম, সুজি ও কর্নফ্লাওয়ার দিয়ে এগ বিটার দিয়ে বিট করতে হবে ৫-৭ মিনিট। অন্য একটি পাত্রে চিনি, এলাচ ও পানি মিশিয়ে সিরা তৈরি করে নিন। একটু ঘন সিরা হবে তবে তার করা যাবে না। সিরা ঘন হলে নামিয়ে লেবুর রস দিতে হবে।

ফ্রাই প্যানে তুলুম্বা ভাজার জন্য তেল গরম করে নিন। তেল খুব বেশি গরম হবে না। খামির একটি পাইপিং ব্যাগে ঢেলে নিন। পাইপিং ব্যাগের এক কোণে কেটে স্টার নজেল লাগিয়ে নিন। এবার তেলের উপর পাইপিং ব্যাগ চাপ দিয়ে ধরে ছোট ছোট তুলুম্বা তৈরি করুন। তুলুম্বা অল্প আঁচে মচমচে করে ভেজে তেল থেকে তুলে গরম সিরায় দিন। ৩০ সেকেন্ডের মতো সিরার মাঝে ডুবিয়ে নিন। এবার তুলে পরিবেশন করুন সুস্বাদু টার্কিশ ডেজার্ট তুলুম্বা।

  • শেয়ার করুন