১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৫৭

শিরোনাম
২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন সন্ত্রাসীরা, ধাওয়া করতেই বের করলেন রামদা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে একজন ক্রেতাকে ওষুধ কিনছিলেন তখন রাত অনুমান সোয়া ১১টা।  হঠাৎ একটি গুলি এসে লাগে  ফার্মেসির সামনের পুরু কাচে। কাচটি আংশিক ভেঙে যায়। এর মধ্যেই আবার গুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মচারী, ক্রেতা ও পথচারীদের মধ্যে।

আজ শনিবার বিকেলে ভয়ার্ত কণ্ঠে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ফার্মেসির বিক্রয়কর্মী মইন উদ্দিন। তিনিপ্রতিবেদককে বলেন যে, ‘বিকট শব্দে মোটা কাচটি ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই আরেকটি গুলি কাচ ভেদ করে আমার মাথার পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য গুলিটা মাথায় লাগেনি। নইলে আজ হয়তো বেঁচে থাকতাম না।’

মইন বলেন, হেলমেট পরা দুজন গুলি ছোড়ার পর বেশ স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিলেন। ফার্মেসিতে একসঙ্গে কয়েকজন থাকায় তাঁরা হামলাকারীদের ধাওয়া করার সাহস পান। কিন্তু বের হয়ে পিছু নিতেই একজন বড় রামদা বের করে ভয় দেখান। এতে আর কেউ এগোনোর সাহস করেননি। পরে হামলাকারী দুজনসহ তিনজন একটি মোটরসাইকেলে উঠে মূল সড়ক ধরে পালিয়ে যান।

অনুরাগ ফার্মেসি থেকে পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের দূরত্ব প্রায় ৫০০ মিটার। মইন উদ্দিনের অভিযোগ, ঘটনার পরপরই জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাঁরা পুলিশের সহায়তা চান। তবে ফোন পাওয়ার প্রায় আধা ঘণ্টা পর থানার একটি দল ঘটনাস্থলে এসে তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

 

  • শেয়ার করুন