১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৫৭

শিরোনাম
২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

খেলাপি ঋণের বড় অংশই দুর্নীতি ও অপরাধে সৃষ্ট, সংকটে ব্যাংক খাত

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা :

চলতি বছরের জুনে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের এক-তৃতীয়াংশ বা ৩২.৭৮ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশই মন্দ ঋণ, যা আদায়ের কোনো সম্ভাবনা নেই।মোট খেলাপি ঋণের মাত্র ১০ শতাংশ স্বাভাবিক ঋণঝুঁকির কারণে হলেও বাকি ৯০ শতাংশের পেছনেই রয়েছে দুর্নীতি, জালিয়াতি ও অপরাধপ্রবণতা।

ব্যাংকগুলোতে চাহিদার তুলনায় ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকার প্রভিশন ঘাটতি রয়েছে এবং মূলধন পরিস্থিতি ঋণাত্মক ২.৬৪ শতাংশে নেমে এসেছে (যেখানে কমপক্ষে ১০ শতাংশ থাকার কথা)। এছাড়া ৮৪৫টি মামলার কারণে আটকে আছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা।

সংকট উত্তরণে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে স্বাধীন ঋণ পর্যালোচনা এবং ২০২৭ সালের মার্চের মধ্যে মূলধন পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। যেসব ব্যাংক নিজেদের পুনরুদ্ধার করতে পারবে না, সেগুলোকে অবসায়নের পরামর্শ দেওয়া হয়েছে।

 

  • শেয়ার করুন