প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬
হিডেন নিউজ :
প্রতিবারের মতো নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের বই নিয়ে আর অনিশ্চয়তায় থাকতে হবে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই বোর্ড (এনসিটিবি)-এর সূত্র অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত মোট পাঠ্যবইয়ের একটি বড় অংশের ছাপার কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।
মোট ছাপানো হয়েছে: প্রায় ২৫ কোটি পাঠ্যবই।বাকি রয়েছে: প্রায় ৬ কোটি বই।
বিশেষ নজরদারি: ছাপা কার্যক্রম দ্রুত শেষ করতে ২৩টি প্রেসকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন এনসিটিবির চার শীর্ষ কর্মকর্তা।
প্রেসের অগ্রগতি: মাধ্যমিকের কাজ পাওয়া শতাধিক প্রেসের মধ্যে ইতিমধ্যে ৪৩টি ছাপাখানা শতভাগ বই সরবরাহ নিশ্চিত করেছে। মুদ্রণ শিল্প সমিতির তথ্যমতে, ছাপাখানাগুলোর দৈনিক ৪০ লাখ বই
প্রাথমিক স্তর: প্রাথমিকের ৯৮.৪০% পাঠ্যবই ছাপা শেষে সারা দেশে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে প্রাক–প্রাথমিক ও প্রথম শ্রেণির শতভাগ বই ছাপার কাজ শেষ!
দ্বিতীয় শ্রেণি: ৯৮.৮০%,,তৃতীয় শ্রেণি: ৯৮.১৫%.,,চতুর্থ শ্রেণি: ৯৮.১০% ‘’পঞ্চম শ্রেণি: ৯৮.০৬%
মাধ্যমিক স্তর (ষষ্ঠ থেকে নবম–দশম): মাধ্যমিকের ৮০.৩০% পাঠ্যবই ছাপা হয়েছে এবং পিডিআই (PDI) শেষে এর মধ্যে ৭৬.৪৮% বই মাঠপর্যায়ে সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক স্তরের বই ছাপার কাজ প্রায় শেষ হওয়ায়, যেসব প্রেস এই দুই স্তরের কাজই পেয়েছিল তারা এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে মাধ্যমিকের বইয়ে। এছাড়া প্রাথমিকের বই চার রঙে হলেও মাধ্যমিকের বই এক রঙে ছাপা হওয়ায় কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। মুদ্রণ শিল্প সমিতির প্রত্যাশা, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই সব বইয়ের সরবরাহ সম্পন্ন করা যাবে।
২০১০ সাল থেকে বিনা মূল্যে বই বিতরণ শুরু হলেও বিগত বছরগুলোতে নানা জটিলতায় শিক্ষাবর্ষের শুরুতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো যায়নি। উদাহরণস্বরূপ, চলতি শিক্ষাবর্ষে শতভাগ বই সরবরাহ করতে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগেছিল। তবে অতীতের সেই দীর্ঘসূত্রিতা এড়াতে এবং নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এবার শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে এনসিটিবি।