১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:০২

শিরোনাম
তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

হিডেন নিউজ :

সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ডিলারশিপের তালিকায় সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও স্বজনদের নাম আসার প্রসঙ্গ ধরে জাতীয় সংসদে হট্টগোল ও হইচইয়ের ঘটনা ঘটে।

কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্প্রতি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে মহোৎসব ও অনিয়ম হয়েছে।

কয়েকটি সংবাদমাধ্যমের শিরোনাম উল্লেখ করে তিনি জানান:ডিলারশিপ পেয়েছেন অনেক এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী।ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের ২৮ জনই বিএনপির; যাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি রয়েছেন।সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন।

আওয়ামী লীগের সময়ে সারের ব্যবসায় যুক্ত থাকা ব্যক্তিদের আবারও সুযোগ করে দিতে কোনো নিয়ম করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

পরিবারের সদস্যদের এমন ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা কবে বন্ধ হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না—কৃষিমন্ত্রীর কাছে সেই প্রশ্ন রাখেন এই এমপি।

কৃষিমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিরা হইচই শুরু করলে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন,

“মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরো একটা প্রশ্ন নেব। কিন্তু, এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?

অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম ও শর্ত ছিল এবং এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল।

উপজেলা কমিটি: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নেতৃত্বে গঠিত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা আবেদন যাচাই-বাছাই করেন।

জেলা কমিটি: জেলা প্রশাসক (ডিসি) ও জেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি প্রস্তাব পর্যালোচনা করে তিন জনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়।

মন্ত্রণালয় সেই তালিকার প্রথম নামটিকে ডিলার হিসেবে ঘোষণা করেছে।

মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের যৌথ স্বাক্ষরেই প্রস্তাবগুলো মন্ত্রণালয়ে এসেছে, এখানে কোনো একক ব্যক্তির সিদ্ধান্তের সুযোগ ছিল না।

 

  • শেয়ার করুন