প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬
নিজস্ব সংবাদদাতা :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ শীর্ষক এক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ‘সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।
পাঠচক্রটিতে প্রধান অতিথি ছিলেন— দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মো. খাদেমুল করিম ইকবাল। এছাড়া গ্রন্থ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ বইয়ের লেখক এবং সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসির সাধারণ সম্পাদক ড. মো. রুহুল আমিন সরকার।
অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ডিন অব ল অধ্যাপক ডা. লে. কর্নেল (অব.) শেখ আকরাম আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।