১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:০৪

শিরোনাম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী ক্ষমতাচ্যুত আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোরশেদ আলম। কমিশন সূত্র অনুযায়ী, নিজস্ব জনবল থেকে মহাপরিচালক পদে আসীন হওয়া তিনি সপ্তম কর্মকর্তা।

এদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিভিন্ন দফতরে কর্মরত সাতজন কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:

এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান (যাঁরা ইতিপূর্বে পরিচালক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন)।

উপপরিচালক সেলিনা আক্তার মনি।

উপপরিচালক ফারজানা ইয়াসমিন।

উপপরিচালক হাফিজুল ইসলাম।

উপপরিচালক মো. নাজম্যুচ্ছায়াদাত।

উপপরিচালক মো. ফয়সাল।

 

  • শেয়ার করুন