২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৫০

শিরোনাম
স্বজন হারানোর আর্তনাদ: প্রকাশ্যে ঘাতকদের অপকর্ম, পুলিশি নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি চরমে পৌছেছে ! বগুড়ায় জেলা জজের যোগদানের দিনেই এজলাসে হট্টগোল, আইনজীবীদের মানববন্ধন • অফিসিয়াল মোবাইল নম্বর: +৮৮০১৩১৩৪১৯৪১৫ প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে তফসিল ঘোষণার দাবিতে সিইসিকে স্মারকলিপি দিয়েছে লেবার পার্টি রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার

সাংবাদিক সমাজের কিংবদন্তী নেতা বিএফইউজে-এর সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ সাংবাদিক সমাজের কিংবদন্তী নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর স্মরণ সভায়। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ডিইউজে সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সাবেক সভাপতি এলাহি নেওয়াজ খান সাজু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন এবং সাংবাদিক নেতা বাছির জামাল। এছাড়া ও সংগঠনের নির্বাহী পরিষদ সদস্যগণ এবং ফোরাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন