২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:২৩

“ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ ও মানবিক ডিআরইউ গড়ার প্রত্যয়ে—সভাপতি পদে মঈনুল হাসান সোহেল ”

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬

  • শেয়ার করুন

হিমু ;

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (DRU) সদস্যদের যেকোনো বিপদে–আপদে, সুখে–দুঃখে ও প্রয়োজনে যিনি নিঃস্বার্থভাবে সবার আগে পাশে দাঁড়ান, তিনি আমাদের সবার প্রিয় মঈনুল হাসান সোহেল ভাই। গত দুবার পরপর সাধারণ সম্পাদকের দায়িত্বে থেকে তিনি যেভাবে সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রেখেছেন, অধিকার আদায় করেছেন এবং সহকর্মীদের সার্বিক কল্যাণে কাজ করেছেন—তার উজ্জ্বল প্রমাণ আপনাদের সবার হৃদয়ে গাঁথা আছে।

কোনো সাময়িক প্রতিশ্রুতি নয়, বরং বিগত দিনের কাজের মাধ্যমেই তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। নির্বাচনের আগে ও পরে—সর্বদা পাশে থাকা এই পরীক্ষিত, মানবিক ও যোগ্য অভিভাবককে আসন্ন নির্বাচনে সভাপতি পদে আপনার মূল্যবান ভোট  ৩০ নেভেম্বর ২০২৬, দিয়ে জয়যুক্ত করার জন্য বিনীত অনুরোধ ও দোয়া প্রত্যাশা করছি।

সবার ঐক্যবদ্ধ সমর্থনে এগিয়ে যাক আমাদের প্রাণের সংগঠন ডিআরইউ।

 

  • শেয়ার করুন