১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:৫৪

শিরোনাম
দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে মসজিদের অর্থ আত্মসাৎ ও মারামারির মামলায় নৈশপ্রহরী জামালকে আদালত কারাগারে পাঠিয়েছে

রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬

  • শেয়ার করুন

হাবিবুল্লাহ মীর   নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা কৃষক দলের খসড়া কমিটি গঠনের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও বাজারের কৃষক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন মিয়া বলেন, কয়েকদিন আগে কৃষক দলের কিছু নেতা কর্মী রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বাসায় গেলে ওনাকে দিয়ে কৃষক দলের খরসা কমিটি পড়ে শোনানোর কথা বলে। পরে তিনি সেই খসড়া কমিটি পরে শোনান।  তবে সেই খসড়া কৃষক দলের কমিটিতে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কোন অনুমোদন নেই। তিনি আরও বলেন যদি রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কোন পরিবর্তন করতে হয় তাহলে সেটি রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে সঙ্গে নিয়ে বসে পড়ে সেটি ঘোষণা দেওয়া হবে। তবে পূর্বের যে রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটি সেটি এখনো বহাল রয়েছে।

 

 

  • শেয়ার করুন