১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:২২

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা বন অধিদপ্তরে ‘জীনের বাদশা” আমীর হোসাইন চৌধুরী ও ১০ কুতুবের সিন্ডিকেট: দুর্নীতির জাল এবং পদোন্নতি বাণিজ্যের আদ্যোপান্ত ২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে:স্পিকার দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম; পরিচালক পদে ৭ কর্মকর্তার পদোন্নতি তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ শীর্ষ সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সারের ডিলারশিপে অনিয়ম: সংসদে হইচই ও মন্ত্রীর জবাব ঢাকার বস্তির ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যের শিকার নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬

  • শেয়ার করুন

ঢাবি প্রতিনিধি ঃ

জগন্নাথ হল গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ উপস্থিত হয়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল বলেন, আমি কোয়ার্টারের দিকে ছিলাম। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শব্দ শুনতে পাই। এরপর ঘটনাস্থলে এসে ছবি ও ভিডিও নিই।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, জগন্নাথ হলের পাশের রোডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। তথ্য যাচাই-বাছাই চলছে।

এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতারা।

 

  • শেয়ার করুন