১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৪৬

শিরোনাম
আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে মসজিদের অর্থ আত্মসাৎ ও মারামারির মামলায় নৈশপ্রহরী জামালকে আদালত কারাগারে পাঠিয়েছে বাঁধনের ওপর হামলা, সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বন্দরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ : “যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে—হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে”—এই প্রতিপাদ্য  সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ  সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা,থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান,  উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা বলেন, ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের স্বপ্নকে বড় করে দেখার এবং কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান অতিথিরা।

 

অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এ সময় সকল শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন