১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:৪৯

শিরোনাম
দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে মসজিদের অর্থ আত্মসাৎ ও মারামারির মামলায় নৈশপ্রহরী জামালকে আদালত কারাগারে পাঠিয়েছে

দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্ট কার্যক্রমে ২৮ হাজার ৫টি গাড়ি ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত দুই ঘণ্টার অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ১ হাজার ১৪টি গাড়ি ও ১ হাজার ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করা হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের চেকপোস্ট সংক্রান্ত তথ্য অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা পর্যায়ে মোট ১ হাজার ৬৩৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে ২২ হাজার ৮টি গাড়ি এবং ২৮ হাজার ৫টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।

অভিযানে মোট ১ হাজার ১৪টি গাড়ি ও ১ হাজার ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর ঢাকা মহানগরীতে ২১৫টি চেকপোস্ট পরিচালনা করা হয়। এসব চেকপোস্টে ৩ হাজার ৭৪৮টি গাড়ি ও ৪ হাজার ৭৮৭টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। গাড়ির বিরুদ্ধে ১৬৭টি এবং মোটরসাইকেলের বিরুদ্ধে ৩১৭টি প্রসিকিউশন মামলা করা হয়েছে।

চট্টগ্রামে ২৬৯টি চেকপোস্টে ৫ হাজার ৪৫৯টি গাড়ি ও ৪ হাজার ৮৯৬টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৭২টি গাড়ি ও ২৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করা হয়।

খুলনায় ২১৫টি চেকপোস্টে ১ হাজার ৫০৮টি গাড়ি এবং ২ হাজার ৬৩৪টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। ১৩২টি গাড়ি ও ৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করা হয়েছে।

রাজশাহীতে ১১৯টি চেকপোস্টে ১ হাজার ৩৩৬টি গাড়ি ও ২ হাজার ৬০১টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ২৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ময়মনসিংহে ৬৭টি চেকপোস্টে ১ হাজার ২৮১টি গাড়ি ও ১ হাজার ৬১৮টি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় গাঁজাসহ একজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় মাদক ও অবৈধ মালামাল উদ্ধারের ঘটনায় অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের শনাক্তে এ ধরনের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

 

  • শেয়ার করুন