১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

ভোট দেওয়ার আগে প্রশ্ন বিবেকের কাছে: অনৈতিকতার কারিগরদের হাতে কি সমর্পণ করবেন প্রেস ক্লাবের ভবিষ্যৎ ?

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬

  • শেয়ার করুন

হিমু :

সম্মানিত সহকর্মী ও প্রেস ক্লাবের সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ:

বর্তমানে আমাদের প্রিয় জাতীয় প্রেস ক্লাবে গঠনতন্ত্র ও নিয়মকানুন তোয়াক্কা না করে যেভাবে সদস্যপদ প্রদান করা হচ্ছে এবং উন্নয়নের দোহাই দিয়ে মূল ভাবমূর্তি আড়ালের অপচেষ্টা চলছে—তা অত্যন্ত উদ্বেগজনক। উপরন্তু, আনন্দ-উৎসব বা বিভিন্ন আয়োজনের নামে সাধারণ সদস্যদের মূল সংকট ও মূলনীতি থেকে অন্যমনস্ক রাখার চেষ্টা করা হচ্ছে, যা কোনো আদর্শবান ও দায়িত্বশীল নেতৃত্বের কাজ হতে পারে না।

জাতীয় প্রেস ক্লাব কেবল পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যের কেন্দ্রবিন্দু নয়, এটি সমগ্র দেশের এক ঐতিহাসিক ও গৌরবময় সামাজিক প্রতিষ্ঠান। যারা নিজেদের স্বার্থসিদ্ধি, দুর্নীতির মাধ্যমে বা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড পরিচালনা করে ক্লাবের সম্মান ক্ষুণ্ন করছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের সোচ্চার হওয়া এবং প্রতিবাদ জানানো নৈতিক দায়িত্ব।

সামনে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন। এটি আমাদের জন্য ক্লাব ও পেশাদারিত্বকে রক্ষার এক মহা সুযোগ। সকল সম্মানিত সদস্যদের প্রতি আমার বিনীত আহ্বান—কোনো প্রকার অবৈধ সুযোগ-সুবিধা, ঘুষ, কিংবা অসাধু প্রলোভনে না পড়ে আপনার মূল্যবান  ভোট ও সঠিক সিদ্ধান্তটি প্রদান করুন। অপেশাদার, স্বার্থান্বেষী ও দালালচক্রের প্রভাব থেকে মুক্ত হয়ে যোগ্য ও সঠিক নেতৃত্ব গড়ে তুলুন।

সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই কেবল:

পেশাদার সাংবাদিকদের আত্মমর্যাদা ও অধিকার রক্ষা পাবে।

জাতীয় প্রেস ক্লাবের সুস্থ পরিবেশ ও গঠনতান্ত্রিক নীতি–আদর্শ বহাল থাকবে।

ক্লাবের নাম ভাঙিয়ে চলা নোংরা দলাদলি, অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটবে।

আসুন, ক্লাবের মর্যাদা রক্ষায় আমরা আমাদের দায়িত্ব ও সচেতনতা বজায় রাখি।

সম্মানিত সদস্যরা ভোট দেওয়ার আগে বিবেকের কাছে একবার প্রশ্ন করুন—যাঁদের কর্মকাণ্ড নিয়েই আজ এত প্রশ্ন, তাঁদের হাতেই কি আগামী দিনের ক্লাব নিরাপদ? আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনে ক্লাবের সম্মান থাকবে, নাকি প্রশ্নবিদ্ধ হবে।

  • শেয়ার করুন