প্রকাশিত: জুলাই ৪, ২০২৬
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজীবনপুর গ্রামে দুইগোষ্ঠির সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছেন । এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের নেতৃত্বে পুলিশ ঘটনাস্হলে গিয়ে ১২ জনকে আটক করে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করলে বিঞ্জ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।