৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:০২

শিরোনাম
বন্দরে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ নাবিকদের জীবিত উদ্ধার মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষায়ণের সাথে তাল মিলিয়ে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমির উদ্যোগে বৃক্ষ রোপণ সচিবালয়ে সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল

বন্দরে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

প্রকাশিত: জুলাই ২, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও বিদ্রোহের অমর বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা  প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে ও শিক্ষিকা রোকশানা সামিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, পিআইও এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশনা এবং শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, মানবতার কবি কাজী নজরুল ইসলাম জীবদ্দশায়  ছিলেন বহু প্রতিভার অধিকারী।ইসলামের সাহিত্য, দর্শন ও আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের কাছে জাতীয় কবির অসামান্য অবদান আরও  ব্যাপকভাবে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

  • শেয়ার করুন