১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:০৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষায়ণের সাথে তাল মিলিয়ে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমির উদ্যোগে বৃক্ষ রোপণ

প্রকাশিত: জুন ৩০, ২০২৬

  • শেয়ার করুন

রাঙামাটি প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৯ জুন ২০২৬ দুপুর ২টায় রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আব্দুল মইন, মো. মাহাবুব হোসেন, মো. এনামুল হক, রোকসানা বেগম, মোহাম্মদ জামাল উদ্দিন, মো. আবুল কালামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল অর্জুন, আম্রপালি, মেহগনি, হরতকিসহ নানা প্রজাতির গাছ।

বৃক্ষ রোপণকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল কবির বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচিকে সফল করতে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগায়, তাহলে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও মনোরম পরিবেশে গড়ে তুলতে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষ রোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • শেয়ার করুন