২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৪৪

শিরোনাম
জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ নাবিকদের জীবিত উদ্ধার মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষায়ণের সাথে তাল মিলিয়ে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমির উদ্যোগে বৃক্ষ রোপণ সচিবালয়ে সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ

পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমান।

প্রকাশিত: জুলাই ১, ২০২৬

  • শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে তিনটি হোটেলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার  ইমরান হোসাইন এবং পাটকেলঘাটা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মক্কা বিরিয়ানি হাউস-কে ১ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড সুইটস-কে ৩ হাজার টাকা এবং মেসার্স আব্বাস হোটেল-কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারের কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তারা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

এদিকে অভিযানের খবর বাজারে ছড়িয়ে পড়লে অনেক দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উপস্থিত সাধারণ মানুষ ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

  • শেয়ার করুন