৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:০৩

শিরোনাম
বন্দরে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ নাবিকদের জীবিত উদ্ধার মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষায়ণের সাথে তাল মিলিয়ে রাঙামাটি মুজাদ্দেদে-ই-আলফেসানী একাডেমির উদ্যোগে বৃক্ষ রোপণ সচিবালয়ে সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল

কলেজ ছাত্রীকে বিবস্ত্র করে হানিট্র্যাপ চক্রের ভিডিও ধারণ, চাঁদা দাবি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদনারায়ণগঞ্জ সোনারগাঁয়ে  এক কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে  বিবস্ত্র করে  ভিডিও ধারণ করেছে হানিট্র্যাপ চক্রের সদস্যরা। এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি  করায় ওই চক্রের  বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার ( ২৯ জুন) মোগরাপাড়া ইউপির বাড়িমজলিস মাজার এলাকায় এ ঘটনা ঘটে।হানিট্র্যাপ চক্রের সদস্যরা হলেন, সাব্বির(২৬) তার স্ত্রী মুমু(২৩) ও  রিফাত (২০)। স্থানীয়দের অভিযোগ,  প্রতারক মুমু ফেইসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিককে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এনে স্বামী সাব্বিরের মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। কলেজ ছাত্রীকে বিবস্র করে ভিডিও ধারণের ঘটনায় থানায় অভিযোগের পর এলাকা থেকে পালিয়ে রয়েছে ওই  হানিট্র্যাপ চক্রের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার মোগরাপাড়া  ইউপির বাড়িমজলিস বাজার এলাকার মো. ফজলুল হকের ছেলে সাব্বির ও তার স্ত্রী মুমু সহ ৪/৫ জনের একটি হানিট্র্যাপ চক্র সক্রিয় হয়ে উঠেছে। মুমু ফেইসবুকে বিভিন্ন পূরুষকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে যৌন আকাঙ্ক্ষার  প্রলোভন দেখিয়ে  প্রেমিককে নিজ এলাকায় এনে  লুটে নিতো সর্বস্ব। এছাড়াও সাব্বিরের বিরুদ্ধে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চুরি ছিনতাই সহ নানা অপরাধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। এর ধারাবাহিকতায় গত ২৯ জুন সকালে পার্শ্ববর্তী এক ভাড়াটিয়া কলেজছাত্রীকে মহিলা দিয়ে খালি বাসায় ডেকে  আনে। পরে কলেজছাত্রীর জাপাকাপড় জোর পূর্বক ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে হানিট্র্যাপ চক্রের সদস্য সাব্বির ও তার স্ত্রী মুমু, এবং রিফাত। মোবাইলে ভিডিও ধারণের পর কলেজছাত্রীকে ঘরে অবরুদ্ধ করে রেখে ভিডিও ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে  ওই কলেজছাত্রীর পিতাকে খবর দেয়। ঘটনাস্থলে পিতা ছুটে এসে এ ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করে।  বাবা- মেয়ের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে দুইজনকে উদ্ধার করে  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা। জানতে চাইলে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার  ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • শেয়ার করুন