৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৬

শিরোনাম
সচিবালয়ে সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ: মোয়াজ্জেম হোসেন আলাল নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল

বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: জুন ২৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ   বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরাদ্দ সিটি করপোরশেনের আওতায় থাকা বিরোধী দলীয় সদস্যদের আসনের জন্য রাখা হয়নি বলেও জানান তিনি। তবে পরে সেখানেও দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরী বরাদ্দ করেছেন।

পরে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান। কিন্তু স্পিকার তাকে ফ্লোর দেননি।

পরে স্থানীয় সরকার মন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। তখন মন্ত্রী বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনদিন পাইনি। ৫ বার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তি যোগে অন্য কিছু হয়নি। স্পিকারের আসনে বসায় ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বিরোধী দলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব করেন, যার জন্য হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান।

 

  • শেয়ার করুন