২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:০১

শিরোনাম
প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

জ্বালানি তেলের নতুন দাম কার্যকর

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ সংবাদদাতা ঃ

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুনরায় নির্ধারণ করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অক্টেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও আলোচনায় আসছে।

 

নতুন মূল্য তালিকা (১৯ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর):

ডিজেল: ১১৫ টাকা (১৫ টাকা বৃদ্ধি)

কেরোসিন: ১৩০ টাকা (১৮ টাকা বৃদ্ধি)

পেট্রোল: ১৩৫ টাকা (১৯ টাকা বৃদ্ধি)

অকটেন: ১৪০ টাকা (২০ টাকা বৃদ্ধি)

 

মূল্যবৃদ্ধির কারণ:

বৈশ্বিক জ্বালানিসংকট যুদ্ধের প্রভাব: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় আমদানিকৃত জ্বালানির খরচ বেড়ে গেছে।

সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা: সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে এই দাম বাড়ানো হয়েছে।

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন: আমদানিকৃত জ্বালানির মূল্য পরিশোধে বেশি বৈদেশিক মুদ্রা প্রয়োজন হওয়ায় দেশীয় বাজারে দাম সমন্বয় করতে হয়েছে।

 

 

 

 

  • শেয়ার করুন