২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:১৬

শিরোনাম
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী খাদিজার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, অস্বীকার কর্মকর্তার ধর্মকে ব্যবসা করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর আঞ্জুমান মফিদুল পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন করেছে জিয়াউলের বিরুদ্ধে বিচার শেষের পথে ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান রাজনৈতিক খোলস বদলে বহাল তবিয়তে দুর্নীতির অনুঘটক মাফিয়া মাহফুজ: দুদকে মামলা সত্ত্বেও মিলছে পদোন্নতিজনিত পদায়ন! রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফিরিয়ে আনতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মেয়াদ শেষের ১১ মাস আগেই বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক ঃ

মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট বা প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তার নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, চিফ ইকোনোমিস্ট পদে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত ১০ আগস্ট থেকে বাতিল করা হলো।

অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই মোহাম্মদ আক্তার হোসেনকে ২ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট বা প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এই হিসাবে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুন মাসে। তবে মেয়াদ শেষের প্রায় ১১ মাস আগেই তার নিয়োগ বাতিল করল সরকার।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এর পরের সপ্তাহে ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়।

 

  • শেয়ার করুন