৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১১:৪৬

বিগত সরকার চুরি করে মেশিন কিনেছে যা এখন অচল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা ঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের জন্য বিগত সরকার চুরি-চামারি করে মেশিনপত্র কিনেছে, যা এখন অচল।’

শনিবার সকাল সোয়া ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত সাত বছর পর এ হাসপাতালের ম্যনেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ হাসপাতালটি এক হাজার বেডের হলেও রোগী থাকছে অনেক বেশি। এছাড়া চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রেজুলেশনের মাধ্যমে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন- ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মানস কুমার কুণ্ডু, সহকারী পরিচালক ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

  • শেয়ার করুন