১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৪৫

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেস্ক: আইফোন ১৭ সিরিজের ঝলমলে উদ্বোধনের পরই প্রযুক্তি বাজারে শুরু হয়েছে নতুন আলোচনা, আইফোন ১৮ সিরিজ নিয়ে। চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছে, আগামী বছর বাজারে আসতে যাওয়া iPhone 18, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এ ডাইনামিক আইল্যান্ড কিছুটা ছোট হতে পারে। তবে থাকবে না বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি।

গত কয়েক প্রজন্ম ধরেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। শুরুর দিকে ধারণা ছিল আইফোন ১৭ প্রো-তেই এটি ছোট হবে। তবে সেই পরিবর্তন ঘটেনি। এবার খবর এসেছে, আইফোন ১৮ সিরিজে অবশেষে এই পরিবর্তন আনা হতে পারে। অনেকেই এটিকে দেখছেন ২০২৭ সালের ২০তম বার্ষিকীর “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতি হিসেবে।

এদিকে আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন নতুন নয়। আইফোন ১৬ প্রো, আইফোন ১৭ প্রো— প্রতিটি সিরিজের আগেই এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, এই প্রযুক্তি এখনো তৈরি হয়নি বাজারের জন্য। হয়তো আইফোন ১৯ প্রো বা তার পরবর্তী সংস্করণে দেখা যেতে পারে এটি।

অর্থাৎ আইফোন ১৮ সিরিজে এখনো দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে। তবে সেটি ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরেই থাকবে।

উইবোতে প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে ইনস্ট্যান্ট ডিজিটালের। আগেও তারা অ্যাপলের বেশ কিছু সঠিক ফিচার ফাঁস করেছিল। তবে সব ভবিষ্যদ্বাণী সত্যি হয়নি। আইফোন ১৭ নিয়ে তাদের কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।

আইফোন ১৮ সিরিজের বাজারে আসতে এখনও প্রায় এক বছর বাকি। তাই আসছে সময়ে আরও নানা ফিচার ও গুঞ্জন ভেসে আসবে। যা ধীরে ধীরে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ডিভাইসের চেহারা স্পষ্ট করে তুলবে।

 

  • শেয়ার করুন