১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:০১

শিরোনাম
দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ ট্রাম্পকে হোয়াইট হাউসে ঢুকে হামলার নিশানা বানাতে পারে তেহরান: আইআরজিসির সাবেক কমান্ডার নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা

মোবাইলের স্পিকার সমস্যা সমাধানের উপায়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেস্ক:মনে করুন, আপনি কারো সঙ্গে ফোনে কথা বলছেন বা একটা মজার ভিডিও দেখছেন, হঠাৎ ফোনের স্পিকারে আওয়াজ আসা বন্ধ! বিরক্তি আর হতাশা যেন একসঙ্গে ভর করে। এমন পরিস্থিতে পুরো মোবাইলটাই যেন অচল মনে হয়। বেশিরভাগ স্পিকার সম্পর্কিত সমস্যার পেছনে থাকে খুব সাধারণ কিছু কারণ। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি ঘরে বসে এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন।

নানান কারণে ফোনের স্পিকারের সাউন্ড কমে যায়। স্পিকারে ধুলাবালি বা ময়লা জমে যাওয়া, কোনো ইলেকট্রনিক পার্টস নষ্ট হয়ে যাওয়ার কারণে স্পিকার থেকে জোরে সাউন্ড বেরতে পারে না। ফলে আপনার ফোনেও যদি এমন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে দেখে নিন কীভাবে সমস্যার সমাধান করবেন-

১. ভালো পারফরম্যান্সের জন্য সময়ে সময়ে স্পিকার পরিষ্কার করা জরুরি। আপনার ফোনের স্পিকার বহুদিন পরিষ্কার না করলে, তাতে আওয়াজ কমতে থাকে। এর জন্য আপনি একটি নরম টুথব্রাশ বা স্পিকার ক্লিনার ব্যবহার করতে পারেন। স্পিকার খুব জোরে ঘষবেন না, এতে ক্ষতি হতে পারে। আর ভুলেও কোনো তরলের ব্যবহার করবেন না।

২. এছাড়াও অনেক ফোনে স্পিকার ক্লিনার ফিচার থাকে। এর জন্য ফোন সেটিংসে গিয়ে এই এই অপশনটি খুঁজুন। যদি দেখতে পান, তাহলে সেটি অন করুন। এটি একটি অডিও টেস্টিং টুল। এটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারটি জোরে বাজতে শুরু করবে।

৩. ফোনের সেটিংসের কারণে স্পিকারেরও সমস্যা হতে পারে। স্পিকার পরিষ্কার করার পরও যদি সাউন্ড ভালো না হয়, তাহলে ফোনের সেটিংস পরিবর্তন করে দেখুন। তার জন্য ফোন সেটিংসে যান এবং সাউন্ডস এবং ভাইব্রেশনে ট্যাপ করুন। এখানে আপনি মিডিয়া, রিংটোন, অ্যালার্ম ইত্যাদির শব্দ সেট করুন।

৪. অনেক সময় সফটওয়্যার আপডেট না করার কারণেও স্পিকারের সমস্যা হয়। তাই সময়মতো সফটওয়্যার আপডেট করুন, এতে ফোনের অনেক সমস্যা দূর হয়। এই সব পদ্ধতিতে ফোনের স্পিকার ঠিক না হলে ফোনটি মোবাইল মেরামতের দোকানে নিয়ে যেতে হবে।

সূত্র: মেক ইউজ অব

 

  • শেয়ার করুন