১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৫৫

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

২০ হাজার টাকায় স্মার্টফোন নিয়ে আসছে আইটেল সুপার ২৬ আলট্রা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেস্ক: সবার বিশ্বস্ত স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশে তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সুপার ২৬ আলট্রা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ২০ হাজার টাকার সেগমেন্টে এই ডিভাইসটি উন্নত ডিজাইন, ফ্ল্যাগশিপ-লেভেলের ডিসপ্লে, টেকসই নির্মাণ ও শক্তিশালী এআই ফিচারের সমন্বয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। একইসাথে, এটি সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা দেবে।

ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা একদিকে দৃষ্টিনন্দন, অন্যদিকে ভিডিও দেখা বা গেম খেলার সময় ব্যবহারকারীদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা। আল্ট্রা-স্লিম বেজেল ও থ্রি ডি কার্ভড গ্লাস ডিজাইন ফোনটির লুককে দিয়েছে আরও প্রিমিয়াম আভা।

আইটেল সুপার ২৬ আলট্রা চালিত হচ্ছে সর্বশেষ অক্টা-কোর প্রসেসর দ্বারা। যেখানে মাল্টিটাস্কিং বা হাই-গ্রাফিক্স গেম খেলাও হবে অনেক দ্রুত ও স্মুথ। সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম (১২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল) এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফলে ফোনে ছবি, ভিডিও বা ডকুমেন্ট সংরক্ষণে কোনো সমস্যা হবে না।

ফোনটির অন্যতম আকর্ষণ হলো এর এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রধান ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, যার সাহায্যে ব্যবহারকারীরা তুলতে পারবেন অতুলনীয় ডিটেইলস সমৃদ্ধ ছবি। এছাড়া রয়েছে অল্ট্রা-ওয়াইড লেন্স ও ডেপথ সেন্সর, যা গ্রুপ ফটো, ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট ছবিকে করবে আরও নিখুঁত। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যাতে বিশেষ এআই বিউটিফিকেশন মোড যুক্ত করা হয়েছে।

ফোনটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে সারাদিন ব্যবহার করা সম্ভব। আর দ্রুত চার্জিংয়ের জন্য থাকছে ৬৬ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি। মাত্র কয়েক মিনিট চার্জেই পাওয়া যাবে দীর্ঘ ব্যাকআপ।

আইটেল সুপার ২৬ আলট্রার অন্যতম বিশেষত্ব হলো এর এআই ফিচারসমূহ। এর মধ্যে রয়েছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট ক্যামেরা এআই ফিল্টার এবং ব্যাটারি অপ্টিমাইজেশন সিস্টেম। নিরাপত্তার জন্য আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।

  • শেয়ার করুন