১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৪৫

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

হিডেন নিউজ ডেস্ক: আলবেনিয়ার মন্ত্রিসভায় যোগ দিয়েছেন এক অদ্ভুত সদস্য। তিনি মানুষ নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এক ভার্চুয়াল বট। তার নাম ‘দিয়েলা’, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্য’।

ডিয়েলা’ নামের এই মন্ত্রী সম্পূর্ণ কোড ও পিক্সেল দিয়ে তৈরি একটি ভার্চ্যুয়াল চ্যাটবট। গত বৃহস্পতিবার আলবেনিয়ার মন্ত্রিসভায় তাকে যুক্ত করা হয় সরকারি কেনাকাটা তদারকি এবং ব্যয়ে দুর্নীতি কমানোর লক্ষ্যে।

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা-ওয়েবসিরিজ দেখলেই মৃত্যুদণ্ড
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বছরের শুরুতে ঘোষণা দিয়েছিলেন, দেশে একদিন ডিজিটাল মন্ত্রী বা এআই-চালিত প্রধানমন্ত্রী থাকবে। রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডিয়েলাকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী বলেন, “ডিয়েলা সরকারের ক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করবে। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় অনুমোদন দেবে।”

ডিয়েলা ইতোমধ্যে আলবেনিয়ার ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা দেওয়া শুরু করেছে। ভয়েস কমান্ডের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা এআই মন্ত্রীর অন্যতম কাজ।

আন্তর্জাতিক অঙ্গনে এই উদ্যোগ সাড়া ফেলেছে। তবে ডিয়েলার কার্যক্রমে কোনো ত্রুটি বা অপব্যবহার রোধে আলবেনিয়ান সরকার কী ধরনের নজরদারি পদ্ধতি অনুসরণ করছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশে প্রথম এআই-চালিত সংবাদ উপস্থাপিকা ‘অপরাজিতা’র খবর প্রকাশিত হওয়ার পর, দক্ষিণ এশিয়াতেও এআই-প্রযুক্তির প্রতি আগ্রহ বেড়েছে।

  • শেয়ার করুন