১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:২৩

শিরোনাম
সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি চাহিদার তুলনায় দ্বিগুণ খাদ্য মজুদ রয়েছে :খাদ্যমন্ত্রী জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রূপগঞ্জ উপজেলার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়াস্থ উপজেলা ডাকবাংলা মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

​রূপগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মো. আজিজুল হাকিম রাতুলের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইউসুফ মিয়া। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সা: অব: মো. ইলিয়াস মিয়া ও মোমেন প্রধান; যুগ্ম আহ্বায়ক মো. মোহন মিয়া, মো. শহিদুল্লাহ খান, অ্যাড. ওহাব মিয়া, মো. সালাউদ্দিন দেওয়ান মাস্টার ও সোহেল রানা সুলতান; সদস্য সচিব মো. সাখাওয়াত হোসেন তারেক; এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোছা. সাদিয়া আক্তার ও মো. ইশতিয়াক আহমেদ। এছাড়াও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার মো. আরিফুল ইসলাম মিলন, মো. ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মো. শাকিল মিয়া, মো. মহিউদ্দিন খান, মো. হাসান আহমেদ ও সেতুল হাসান; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম মিয়া; সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক জাবেদুল হক সিয়াম; সহ সাংগঠনিক সম্পাদক মো. গাফফার চৌধুরী, মো. গোলাম রব্বানী, মো. স্বপন মিয়া, মোমেন মোল্লা, হারুন খান, মো. আবুল কালাম আজাদ ও ইমরান হোসেন ইমন; দপ্তর সম্পাদক মো. সাফিন খন্দকার এবং সহ দপ্তর সম্পাদক মোছা. নুসরাত তাবাসসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

​সভায় কমিটির সদস্য শাহাবুদ্দিন পাঠান, মো. রাকিবুল হোসেন শ্রাবন, মো. সাব্বির আহমেদ, মো. সেলিম রানা, মো. রুবেল মিয়া, মো. সিয়াম আহমেদ, মোছা. গোলাপী বেগম, মো. জুবায়ের হাসান নিবিড়, মো. ইমরান হোসেন, মো. জাহিদুল ইসলাম পলক, মো. মিলটন মিয়া, মো. অনিক মিয়া, মো. হাছান, মো. নাঈম মিয়া, মো. ইব্রাহিম, নূর মোহাম্মদ ও মাসুদ রানা সহ অন্যান্য প্রতিনিধিরাও সরাসরি অংশগ্রহণ করেন।

​সভায় উপস্থিত সকলের সাথে পরিচিতি ও কুশল বিনিময়ের মাধ্যমে আলোচনা শুরু করা হয়। পরবর্তীতে রূপগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনের ভিত্তি মজবুত করা, আগামী ২০ তারিখের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন সুনিশ্চিত করা এবং অর্থ সেল ও মিডিয়া সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থিতা বাছাই, অতিসত্বর আরেকটি নতুন দলীয় কার্যালয় উদ্বোধন এবং চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভায় বক্তারা রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত দল হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপসমূহ পরিদর্শনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

 

  • শেয়ার করুন