প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬
প্রকাশিত:
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রুপগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. সেলিম মিয়া। নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।
অ্যাডভোকেট মো. সেলিম মিয়াকে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় দলের সকল স্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও যোগ্য পরিচালনায় রুপগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে।
এ বিষয়ে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম মিয়া বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রুপগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে দলীয় আদর্শ বাস্তবায়নে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।