৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:২২

চাহিদার তুলনায় দ্বিগুণ খাদ্য মজুদ রয়েছে :খাদ্যমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন দেশে বর্তমানে বার্ষিক ১৫ লাখ টন খাদ্য চাহিদার বিপরীতে প্রায় দ্বিগুণ পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। জনগণের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই পর্যাপ্ত খাদ্য মজুদ করা হয়েছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সঠিক সময়ে এবং সঠিকভাবে সাধারণ মানুষের কাছে খাদ্য সরবরাহ করা।

 

মঙ্গলবার  (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর একরামপুর কেন্দ্রীয় সরকারি  খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

খাদ্যমন্ত্রী বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে বর্তমান সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না। খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে।

 

এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম,  খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মুশফিকুর রহমানসহ খাদ্য বিভাগের  উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন