৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:০৪

জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান।

তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোস্তফা জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করছিলেন। 

এর আগে গত ২৬ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন। কিন্তু তিনি সেখানে যোগ দেননি।

 

  • শেয়ার করুন