১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:২৫

শিরোনাম
সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি চাহিদার তুলনায় দ্বিগুণ খাদ্য মজুদ রয়েছে :খাদ্যমন্ত্রী জামুকার নতুন ডিজি মোস্তফা জামান

মাদক ব্যাবসায়ী আখ্যা দিয়ে মা-মেয়েকে পিটিয়ে আহত,ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে মাদক ব্যাবসায়ী আখ্যা দিয়ে মা-মেয়ে এবং মেয়ের জামাইকে পিটিয়ে আহত করার পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও তার ভাইদের বিরুদ্ধে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে মুছাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগসুত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জাতীয় পার্টির নেতা মৃত:  শাহাবুদ্দিন এর ছেলে দেলোয়ার হোসেন ও ইকবাল হোসেন দীর্ঘ বছর ধরে এলাকায় মাদক ও চোরাই তেলের ব্যাবসা করে আসছে।তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।বোন জাতীয় পার্টির নেত্রী লাভলী ইউনিয়ন পরিষদের নারী সদস্য।মুলত লাভলী মেম্বারের  শেল্টারে তার ভাইয়েরা মাদক ও চোরাই জ্বালানি তেলের রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে।ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পুরো পরিবার এলাকায় নানা অপকর্ম করেছে। কিন্তু গণঅভ্যুত্থানের পরে লাভলী মেম্বার ও তার ভাইয়েরা ভোল পাল্টে বিএনপির লোক সেজে তাদের একছত্র অধিপত্য ধরে রেখেছে।এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী  তাজপুরের হাফেজা বেগমের শারীরিক প্রতিবন্ধী মেয়ে হ্যাপি বেগমের স্বামী শাকিলের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে তারা।লাঙ্গলবন্দ  এলাকায় ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর জবরদখল করে মাছের চাষ করছে ইকবাল।এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে।এর জেরে শনিবার সকালে লাভলী মেম্বার ও তার ভাইয়েরা মিলে মাদক ব্যাবসায়ী আখ্যা দিয়ে ভুক্তভোগী হাফেজা ও তার মেয়ে এবং মেয়ের জামাইকে পিটিয়ে আহত করে।একপর্যায়ে হাফেজার কাপড়চোপড় ছিড়ে শ্লীলতাহানি করে।এমনকি প্রকাশ্যে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় চিহ্নিত ফেনসিডিল ব্যাবসায়ী দেলোয়ার ও ইকবাল।পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী হাফেজা বেগম।

এ বিষয় জানতে চাইলে, লাভলী মেম্বারের ভাই ইকবাল হোসেন বলেন, হাফেজা ও তার পরিবার মাদকের ব্যাবসা করে। তাই এলাকার লোকজন মিলে মাদকমুক্ত রাখতে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

 

  • শেয়ার করুন