১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:০৬

শিরোনাম
একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি চাহিদার তুলনায় দ্বিগুণ খাদ্য মজুদ রয়েছে :খাদ্যমন্ত্রী জামুকার নতুন ডিজি মোস্তফা জামান নতুন কারা মহাপরিদর্শক আনোয়ারুল কবীর

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬

  • শেয়ার করুন

মোঃরফিকুল  ইসলাম : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের মাইজ বাড়ি বদিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাজি মোঃ নুরমিয়া মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজ বাড়ি বদিপুর গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ,  আজাদ মাষ্টার আরছব আলী সেক্রেটারি আবুল কালাম মনির উদ্দিন মনির  আলী আকবর  আবু বক্কর সিদ্দিক

মেহেরাজ আলী  শফিকুল ইসলাম,    ইমান আলী,   ইউসুব আলি,  ফারুক মিয়া, সৈকত আলী  কালাই মিয়া, সোওয়াব আলি, সফর আলি,  ঈমান আলি,  সহ ইউনয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

  • শেয়ার করুন