১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৫৫

শিরোনাম
দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ ট্রাম্পকে হোয়াইট হাউসে ঢুকে হামলার নিশানা বানাতে পারে তেহরান: আইআরজিসির সাবেক কমান্ডার নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা

মাদক মামলার আসামি আব্দুল খালেক ওরফে ডন খালেক আটক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬

  • শেয়ার করুন

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: ঝাউডাঙ্গার মোহনপুর গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামি আব্দুল খালেক ওরফে ডন খালেক আটক হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশ তাকে আটক করে। এ সময় পুলিশ তার বাড়িতে এলাকাবাসীদের সহযোগিতায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, ৫০ পিস ইয়াবা, কয়েক বোতল নেশার ওষুধ সহ তার সাথে ইয়াবা ব্যবসায়ী এক নারীকে আটক করেছেন।এর আগে সকালে স্থানীয় লোকজন মোহনপুর গ্রামের ডন খালেক এর বাড়িতে অচেনা এক নারীকে ঢুকতে দেখে। এ সময় তারা ঐ নারীকে ডন খালেকের ঘরে দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে গ্রামের মাদক নির্মূল কমিটিকে খবর দেয়। মাদক নির্মূল কমিটি এসে তাদেরকে ঘর থেকে বের করে জিজ্ঞাসাবাদ করে। পরে সদর থানা পুলিশ এসে তার ঘর তল্লাশি করে অস্ত্র, মাদকদ্রব্য সহ আটককৃত ওই নারীকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত আব্দুল খালেক এর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদকের মামলা আছে।

এছাড়াও ডন খালেককে সপ্তাহ খানেক আগে এলাকার মাদক নির্মূল কমিটি দেশীয় অস্ত্র, ইয়াবা সহ আটক করেন। তার কাছ থেকে লিখিত মোসলেকা নেন, তিনি আর কখনো এসব কাজ করবেন না। তিনি ভালো হয়ে যাবেন। তারপরেও এমন ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এই ডন খালেক এলাকার কয়েকজকে প্রকাশ্যে খুন করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

 

  • শেয়ার করুন