১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৫৬

শিরোনাম
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ ট্রাম্পকে হোয়াইট হাউসে ঢুকে হামলার নিশানা বানাতে পারে তেহরান: আইআরজিসির সাবেক কমান্ডার নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা শোক সংবাদ অর্ধশতাধিক মৃত্যু, বন্যা কেন এত প্রাণঘাতী হয়ে উঠলো প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, যেসব দাবি জানাবেন নেতারা

ট্রাম্পকে হোয়াইট হাউসে ঢুকে হামলার নিশানা বানাতে পারে তেহরান: আইআরজিসির সাবেক কমান্ডার

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬

  • শেয়ার করুন

তথ্যসূত্র:

হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন সাবেক শীর্ষ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক নজিরবিহীন সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হোয়াইট হাউসের ভেতরে ঢুকেও ট্রাম্পের ক্ষতি করার সক্ষমতা ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে।

আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দেম ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে বলেন, ‘উদ্দেশ্য যদি ট্রাম্পকে হত্যা করা হয়, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান হোয়াইট হাউসের ভেতরেই তা সহজে করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করার সক্ষমতা রাখি।’

এ হুমকির পাশাপাশি মোকাদ্দেম তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, ইরানের দৃষ্টিভঙ্গি থেকে এ আলোচনার উদ্দেশ্য, কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো নয়।

হোসেইন কানানি মোকাদ্দেম, আইআরজিসির সাবেক কমান্ডার

সাবেক এই কমান্ডার বলেন, ‘আমরা শান্তির জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি না। আমরা আলোচনা করছি উত্তেজনা কমানোর জন্য।’ তিনি আরও বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে এ আলোচনার মূল লক্ষ্য হলো, ইরানের দাবিগুলো জোরালো করা এবং ওয়াশিংটনের তোলা বিভিন্ন অভিযোগের বিপরীতে নিজেদের অবস্থান পরিষ্কার করা।

 

হোসেইন কানানি বলেন, ‘আমরা ট্রাম্প ও তাঁর অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির জন্য কোনো আলোচনা করছি না। এ আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জবাব খুঁজছি। প্রতিশোধের বিষয়টি আলোচনার টেবিলে পুরোপুরি বহাল রয়েছে (অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও ট্রাম্প ও তাঁর সহযোগীদের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত থেকে ইরান সরে আসেনি)।’

 

  • শেয়ার করুন