১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৫৫

শিরোনাম
দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ ট্রাম্পকে হোয়াইট হাউসে ঢুকে হামলার নিশানা বানাতে পারে তেহরান: আইআরজিসির সাবেক কমান্ডার নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা

লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রায়দিঘিতে সিপিএমের বিক্ষোভ মিছিল, আন্দোলন জোরদারের হুঁশিয়ারি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬

  • শেয়ার করুন

বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা:– বারুইপুরের সিপিএম নেতা তথা একজন শিক্ষক লাহেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল সিপিআই(এম)। রায়দিঘি গোলপার্ক চত্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় শতাধিক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন। তাঁদের হাতে ছিল লাল পতাকা ও বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড। মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভায় বক্তারা অভিযোগ করেন, বারুইপুরের নাবালিকা কাণ্ডের প্রতিবাদে লাহেক আলী প্রথম সারির অন্যতম সক্রিয় মুখ ছিলেন। এবং ২৯২৬  বিধানসভা নির্বাচনের সিপিআইএম এর প্রার্থী ছিলেন। সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তাঁদের দাবি। অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর-২ নম্বর ব্লক এরিয়া কমিটির সম্পাদক কালি গোপাল হালদার-সহ দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থক। সভা থেকে লাহেক আলীর মুক্তির দাবিতে স্লোগান ওঠে এবং দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার বার্তাও দেওয়া হয়।

 

 

 

 

  • শেয়ার করুন